বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১০০০ ছাড়িয়েছে

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারের কঠোর বিধিনিষেধেও থামছে না চট্টগ্রামে করোনার ঊর্ধ্বগতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার সকালে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মঙ্গলবার একদিনেই চট্টগ্রামের করোনা আক্রান্ত ১৬ জন মারা গেছেন। এর মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলায় এবং ৬ জন মহানগর এলাকায়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০ জনে।

এদিন বিভিন্ন ল্যাবে চট্টগ্রাম মহানগরী ও জেলার মোট ৩হাজার ৬৭৯টি জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ১ হাজার ২৮৫ জনের নমুনায় কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৩৪ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে।

প্রতিবেদনে দেখা যায়, নগরীর বাইরে হাটহাজারীতে ৮০ জন, রাউজানে ৭৮জন, সীতাকুন্ডে ৫১ জন, রাঙ্গুনিয়ায় ৫৩ জন, বোয়ালখালিতে ৪২ জন, পটিয়ায় ৩০ জন, বাঁশখালীতে ২০ জন, লোহাগাড়ায় ২০ জন, সন্দ্বীপে ১৮ জন, মিরসরাইয়ে ১৪ জন, সাতকানিয়ায় ১০ জন, আনোয়ারায় ৮ জন ও চন্দনাইশে ২ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দেশ রূপান্তরকে জানান, এখানে করোনায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে যাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে অনেকে এখনো উদাসীন। যার প্রতিফলন ঘটছে এখানে।

তিনি জানান, প্রথম দিকে নগরীর তুলনায় গ্রামে আক্রান্তের সংখ্যা অনেকটা কম হলেও এখন গ্রামাঞ্চলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ১০ জনের মধ্যে ৫৯৭ জন মহানগরীর এবং ৪১৩ জন রয়েছে নগরীর বাইরের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION