সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নায়িকা পরীমণির বাসায় সাদা পোশাকে পুলিশ ও র‌্যাব

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় সাদা পোশাকে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঢোকার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এ নায়িকা।

আজ (৪ আগস্ট) বেলা পৌনে চারটার দিকে একদল সাধারণ পোশাকে এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়।

উদ্বিগ্ন পরী এর পরপরই ফেসবুক লাইভে এসে বনানী থানার সাহায্য চেয়েছেন।

পরী বলেন, ‌নিচে একদল লোক জোর করে বাসায় ঢুকতে চেয়েছে। কিন্তু তাদের আচরণ খুবই উগ্র। বলেন, ‘দরজা খোলেন, তারপর পরিচয় দিচ্ছি’।’

এর পরপরই পরী নিজের ফ্ল্যাটের দরজা লক করে দেন এবং ডিবি উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি পরীকে জানান, তাদের তরফ থেকে কেউই যাননি।

এরপর পরী সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে তার বাসায় যেতে বলেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION