মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টাইগারদের থাবায় ফের কপোকাত অজিরা

খেলাধুলা ডেস্ক:

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ভক্তরাও ছিলেন চিন্তিত। ক্রিকেটের অন্যতম শক্তিধর দলের বিপক্ষে একটি জয় যেখানে আনন্দের ঢেউ তোলে, সেখানে দুই দিনে এলো দুই জয়! মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি জয়ের পর আজ (বুধবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ৫ উইকেটে জিতে দুয়ে দুই হলো স্বাগতিকদের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ২০ ওভারে ৭ উইকেটে করা ১২১ রান ৮ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

এই জয়ে বোলাররা তো বটেই, ব্যাটসম্যানদের অবদানও কম নয়। বিশেষ করে লোয়ার মিডল অর্ডার। তরুণ আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান প্রমাণ করলেন, তাদের দিয়ে বড় স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতেই জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সাকিব আল হাসনের বিদায়ের পর শঙ্কা জন্মালেও এই দুই ব্যাটসম্যান মিলে জয়ের বন্দরে নিয়ে যান দলকে।

যেখানে আফিফ দলীয় সর্বোচ্চ হার না মানা ৩৭ রান করেছেন ৩১ বল থেকে। ম্যাচ জেতানো ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ১ ছক্কায়। সোহান ২১ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ২২ রানে। অবদান রেখেছেন সাকিব (১৭ বলে ২৬) ও শেখ মেহেদী হাসানও (২৪ বলে ২৩)।

অস্ট্রেলিয়ার পাঁচ বোলার বাংলাদেশের হারানো ৫ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। অর্থাৎ, একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION