সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়লেন অসি

খেলাধুলা ডেস্ক:

শেষ ওভার পর্যন্তও নাথান এলিস জানতেন না, তার জন্য এমন একটি দিন অপেক্ষা করছে! প্রথম তিন ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আজই অভিষেক হওয়া এই পেসার।

শেষ ওভারে এসে ভাগ্য খুলে গেল। বাংলাদেশেরও রান বাড়ানোর তাড়া ছিল। সেই সুযোগে অভিষেকেই হ্যাটট্রিক তুলে নিয়ে রেকর্ডবইয়ে নাম লেখালেন ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার।

মিরপুরে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এমন কীর্তি দেখিয়েছেন এলিস। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে তিন উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

এলিসের প্রথম শিকার মাহমুদউল্লাহ। হাফসেঞ্চুরিয়ান এই ব্যাটসম্যানকে পরিষ্কার বোল্ড করেন দারুণ এক ইনসুইংগারে। পরের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন মোস্তাফিজুর রহমান। শেষ বলটি পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ মাহেদি হাসান।

ফলে প্রথম তিন ওভারে মার খাওয়া এলিসই শেষ পর্যন্ত হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায়। টি-টোয়েন্টিতে অভিষেকে কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক এটি।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের ১৭তম হ্যাটট্রিকের মালিক এলিস। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই ফরমেটে কোনো বোলারের চতুর্থ হ্যাটট্রিক হলো আজ (শুক্রবার)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION