সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

প্রশংসায় ভাসছে রিয়াদ-মোস্তাফিজ

খেলাধুলা ডেস্ক:

রিয়াদ-মোস্তাফিজে মুগ্ধ মাশরাফিঐতিহাসিক সিরিজ জয় শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছেন রিয়াদ-মোস্তাফিজ/ছবি: শোয়েব মিথুন
৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। যেকোনো ফরম্যাটেই অজিদের বিপক্ষে এটা টাইগারদের প্রথম সিরিজ জয়।

ক্রিকেটবিশ্বের অন্যতম মোড়লদের বিপক্ষে এখন পর্যন্ত সিরিজে অপরাজিত থাকা এবং দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার পর স্বাভাবিকভাবেই আপ্লুত দেশের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাই চলছে টাইগারদের বন্দনা। বাদ যাননি সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও।

দলের সাফল্যে আনন্দে আপ্লুত দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। বাংলাদেশ দলের সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরই তিনি মাহমুদউল্লাহবাহিনীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন অধিনায়ক রিয়াদ ও মোস্তাফিজকে।

ব্যাট হাতে ফিফটি হাঁকিয়ে দলকে লড়াই করার পুঁজি এনে দিয়েছিলেন রিয়াদ। আর বল হাতে কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে দলের জয় পাওয়ার পথ পরিস্কার করেছেন ‘দ্য ফিজ’। বিশেষ করে শেষ দুই ওভারে ১০টিই ডট বল করেছেন তিনি। কাটার মাস্টারের এমন বোলিংকে মাশরাফির কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।

মাশরাফি লিখেছেন, ‘শক্তিশালী বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়। মোস্তাফিজের কী অসাধারণ স্পেল। শেষ ১২ বলের ১০ ডেলিভারিই ডট, অবিশ্বাস্য! মাহমুদউল্লাহ রিয়াদ, কী দারুণ। এই ধারা অব্যাহত থাকুক। অভিনন্দন ছেলেদের। ’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION