সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নে অলিম্পিকে ইতিহাস গড়ল ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল
২০০২ সালে ইয়োকোহামার এই নিশান স্টেডিয়ামেই জার্মানিকে হারিয়ে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলেন রোনালদো-রোনালদিনহো-রিভালদোরা। সেই মাঠেই ১৯ বছর পর অলিম্পিক সোনা ধরে রাখার লক্ষ্যে খেলতে নেমে ইউরোপের দেশ স্পেনের কঠিন প্রতিরোধের মুখে পড়েছিল ব্রাজিলিয়ানরা। কিন্তু যে স্টেডিয়ামটি তাদের জন্য পয়মন্ত ভেন্যু, সেটা কিভাবে খালি হাতে ফিরিয়ে দেবে?

দিলও না। নির্ধারতি ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দুর্দান্ত এক গোল করলেন ব্রাজিলের ম্যালকম। সেই গোলেই টোকিও অলিম্পিকের স্বর্ণ জয় নিশ্চিত হলো লাতিন আমেরিকার দেশটির। ২০১৬ সালের পর টানা দ্বিতীয়বার অলিম্পিকের স্বর্ণ জিতলো সেলেসাওরা।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এসে দুর্দান্ত এক গোলে স্পেনকে সমতায় ফেরান স্পেনের মাইকেল ওইয়ারজাবাল। এরপর একের পর এক আক্রমণ শানিয়েও গোল আদায় করতে পারলো না কেউ। যার ফলে খেলা গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে। এরপর খেলার ১০৮ মিনিটেই ম্যালকমের গোলে জয় নিশ্চিত হয় সেলেসাওদের।

১০৮ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বলে পাস বাড়ান অ্যান্টোনি। স্পেনের ডিফেন্সিভ হাফে বল পেয়ে যান ম্যালকম। তিনি এককভাবে বল নিয়ে এগিয়ে যান এবং বাম প্রান্তের দুরহ কোন থেকে বাম পায়ে দুর্দান্ত এক শট নেন। যেটি গিয়ে আশ্রয় নেয় স্পেনের জালে। ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION