শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১১ তারিখের পর থেকে অফিস খোলা থাকবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

বিধি-নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত অল্প জনবল নিয়ে খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গত ৩ আগস্টের বৈঠকে চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করার চিন্তাভাবনা চলছে।

১১ তারিখ থেকে অফিস-আদালত কতটা জনবল দিয়ে খুলবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যত কম করা যায়, সে রকমই থাকবে।

পর্যটনকেন্দ্র খোলা থাকবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলো মনে হয় এ মুহূর্তে খোলা হবে না। ধাপে-ধাপে, না… এটা আরও পরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION