বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

কাকে বাঁচাবেন তামিম,মুশফিক না মাশরাফি

সরাসরি আলাপে তাঁরা চারজন। ছবি: ফেসবুক

ভয়েস নিউজ ডেস্ক:

কী এক ঝামেলাতেই না পড়লেন তামিম ইকবাল! তাঁর নিজের লাইভ শো, এর মধ্যে বাংলাদেশ ওপেনারকে প্যাঁচে ফেলে দিলেন মাহমুদউল্লাহ। দুই পছন্দের মানুষের মধ্যে একজন বেছে নিতে হলে কে-ই বা স্বচ্ছন্দ হবে?

করোনাভাইরাসের এই সময়ে ভক্তদের পাশে থাকতে একের পর এক লাইভ সেশন করে যাচ্ছেন তামিম ইকবাল। তার শেষ ধাপে আজ চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানকে একসঙ্গে আনতে। ব্যক্তিগত কাজে সাকিব আসতে না পারায় পঞ্চপান্ডব পূর্ণ হয়নি। তবে এই চারজনেরই আড্ডাটা হয়েছে অনেক প্রাণবন্ত। সতীর্থ পরিচয় ছাপিয়েও তাঁরা যে কত কাছের বন্ধু, সেটিই প্রমাণিত হয়েছে আরেকবার।
বন্ধুত্বের আবেশেই হঠাৎ গ্যাড়াকলে পড়ে গেলেন তামিম। হঠাৎ তামিমকেই প্রশ্ন করা হলো, বাংলাদেশ দলে তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু কে, সেই নামটি বলতে। তামিম প্রথমে উত্তর দিলেন, ‘মুশফিক আছে। মাশরাফি ভাইরা আছেন। সাকিব আছে…।’

কিন্তু এই পর্যায়ে আবার মাহমুদউল্লাহর দিক থেকে চাপ এল, এত নাম নয়, কোনো একটি নাম বেছে নিতে হবে! তামিম যাতে তা করেন, সেটি নিশ্চিত করতেই মাহমুদউল্লাহ আরও কঠিন এক প্রশ্ন করে বসলেন। প্রশ্নটা এই, ‘একটা নৌকায় দুজন আছে—মাশরাফি ভাই আর মুশি (মুশফিক)। একজনকেই বাঁচাতে পারবি। কাকে বাঁচাবি?’ কদিন আগে তাসকিন আহমেদ আর রুবেল হোসেনের সঙ্গে আলাপে একই ধরণের প্রশ্ন করে তাঁদের বিপাকে ফেলেছিলেন তামিম। মাহমুদউল্লাহ না মাশরাফি – কাকে বাঁচাবেন রুবেল-তাসকিন, এই ছিল সেদিন তামিমের প্রশ্ন। এবার মাহমুদউল্লাহ যেন পাল্টা নিলেন!
কী উত্তর দেবেন তামিম? কিছুক্ষণ সময় নিয়ে বললেন, ‘যদি মাশরাফি ভাইর নাম না বলি মানুষ গালি দিবে…।’ এই পর্যায়ে আবার মাহমুদউল্লাহর চাপ, কোনো একজনকে বেছে নিতে হবে। তাতে তামিমের উত্তর, ‘মুশফিক।’
অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই যাঁর সঙ্গে বন্ধুত্ব, সেই মুশফিকের একটা আলাদা আবেদন তো থাকতেই পারে! সূত্র:প্রথম আলো অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION