সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দক্ষিণ সাহিত্যিকাপল্লী মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি:
মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকাপল্লীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ সাহিত্যিকাপল্লী মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সাচী মসজিদ সংলগ্ন রেলওেয়ের ভরাটকৃত মাঠে আগামী দিনের পৌরসভার ০৬ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. জাবেদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা কলামিস্ট ও সাহিত্যিক ইউসুফ আরমান, কক্সবাজার জেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক, খেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হুমায়ূন কবির জিসান, শাহরিয়ার খান রাইয়ান, রায়হানসহ অত্র এলাকার বহু তরুন ক্রীড়ামোদি সুন্দর মিনিবার ফুটবল খেলা উপভোগ করেছে।

আয়োজকরা জানান, অত্র এলাকার ক্রীড়ামোদি তরুণ আনন্দ প্রফুল্ল মনে খেলাতে মোট ১২(বারো) টি টিম টুর্নামেন্টে অংশ নিয়েছে।

উদ্বোধনী ম্যাচে রাব্বি কিং স্টার বনাম এফ.এম.জে.আর একাদশ মুখোমুখি হয়। রাব্বি কিং স্টার ৪ গোলে এফ.এম.জে.আর একাদশ কে ০ গোলে হারিয়ে জয় লাভ করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION