শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কথা দিয়ে কথা রাখলেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল

ইউসুফ আরমান:
১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলংয়কারী ঘূর্নিঝড়ে এবং ১৯৯৭ সালের ১৯ মে কক্সবাজার জেলাসহ পার্শ্ববর্তী এলাকা ঘূর্ণিঝড়ে প্লাবিত হওয়ায় বহু পরিবার গৃহহীন ও জায়গা-জমি, সহায় সম্পত্তি হারিয়ে বেঁচে থাকার আশায় কক্সবাজার শহরে পাড়ি জমান। বিভিন্ন ঘনজঙ্গলে বেষ্টিত পাহাড়ে আশ্রয় নেয় শতাধিক পরিবার। ধীরে ধীরে বন্য জন্তু আর প্রকৃতির সাথে যুদ্ধ করে জঙ্গল পরিষ্কার করে পাহাড়ের গায়ে বাড়ি-ঘর করে বসবাসযোগ্য করে তোলে ঘুর্ণিঝড়ে বাবা মা স্বজনদের হারানো মহেশখালি- কুতুবদিয়া ও টেকনাফের উপকলীয় অঞ্চলের বাসিন্দারা। কালের পরিক্রমায় বৃহত্তর সাহিত্যিকাপল্লী, দক্ষিণ সাহিত্যিকাপল্লী ও পল্লানিয়া কাটা নামে পরিচিত সেই এলাকায় এখন হাজারো পরিবারের বাস। কিন্তু তিন যুগ ধরে সেই এলাকাটিতে বসবাস করা মানুষের দুর্দশা হারহামেশাই লেগে থাকে। দক্ষিণ সাহিত্যিকাপল্লীর অনেক বাসিন্দাই লিখিত আবেদন করেছিল সংসদ সদস্য, জেলা প্রশাসক, মেয়রসহ ৬ টি সরকারী দপ্তরে। আশা করছিল সরকার আমাদের ভূমিহীন বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নিবে। আমাদের আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মহদোয় সেই দিন ০৯ এপ্রিল ২০১৮ তারিখে বলেছিলেন, বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত সরকার কিংবা স্থানীয় প্রশাসন নিবে না। বরং জনসাধারণ মানুষের উপকার বা জমি বন্দোবস্তির প্রক্রিয়ার আওতায় আনার পরিকল্পনা আছে। যেহেতু জনদরদী বান্ধব সরকার।

কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে সরকারি খাস জায়গায় বসবাসরত লক্ষাধিক মানুষের ভূমি বন্দোবস্তির মহতী উদ্যোগ নিয়েছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বন্দোবস্তির বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবরে একটি লিখিত সুপারিশ করেছিলেন।
লিখিত আবেদনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন করেন, পৃথিবীর অন্যতম পর্যটন নগরী কক্সবাজার পৌরসভা এলাকা বর্হিভুত এলাকায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এসময় মন্ত্রী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।

দীর্ঘ প্রতিক্ষার পর কথা দিয়ে কথা রাখলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মহদোয়। কক্সবাজার পৌরসভা ভূমিহীনদের প্রাণের দাবি ৫০ বছর ধরে খাস জমিতে বসবাসরত ব্যক্তিদের বসতবাড়ি বন্দোবস্তি দিলে একদিকে সরকার যেমন রাজস্ব পাবে অন্যদিকে জনস্বার্থ সংরক্ষিত হবে। মানবিক ও যৌক্তিক দিক বিবেচনা করে ৫০ বছর ধরে এলাকায় বসবাসরত ব্যক্তিদের বসতভিটা বন্দোবস্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল তাদের পাশে দাঁড়ান। মন্ত্রী মহোদয় ভূমিহীনদের ভূমি বন্দোবস্তি করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন।

মানবিক দিক বিবেচনায় কক্সবাজার পৌরসভায় ৫০ বছর ধরে বসবাসরত ভূমিহীন মানুষের বসতভিটা বন্দোবস্তি প্রক্রিয়া দ্রুত হতে যাচ্ছে লাখো মানুষের এমন প্রত্যাশা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION