বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে করোনায় ১১ মৃত্যু

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ।

এ নিয়ে মোট আক্রান্ত ৯৫ হাজার ৪৮২ জন। এদিন করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। ,

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৮৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১২৮ জন, চমেক ল্যাবে ৮৭ জন এবং সিভাসু ল্যাবে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২১২টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে ২১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামেের ১৯টি নমুনা পরীক্ষা করে ৪ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১৯৭টি নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৭৯ জন এবং উপজেলায় ১৫৯ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ৪ জন নগরের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION