সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান

খেলাধুলা ডেস্ক:

মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে।বুধবার আসরের সূচি জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ‘জি’ গ্রুপে থাকা বাংলাদেশ ১৯ সেপ্টেম্বর জর্ডানের মুখোমুখি হবে। ২২ সেপ্টেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে সাবিনা-কৃষ্ণারা।

নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

গ্রুপে তিন দলের মধ্যে বাংলাদেশই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডানের অবস্থান ৬৩তম, ইরান রয়েছে ৭২তম স্থানে। বাংলাদেশের অবস্থান সেখানে ১৩৭তম।

‘জি’ গ্রুপের ম্যাচগুলো বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেয় এএফসি।

বাছাই পর্বে ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে ২৮টি দল। ১২ দল নিয়ে আগামী বছরের শুরুতে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের মূল পর্ব। বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে সুযোগ পাবে ৮টি দল। স্বাগতিক ভারতের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া ও তৃতীয় হওয়া চীন সরাসরি খেলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION