শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ কর্তৃক জাতীয় শোক দিবস’২১ উদযাপন

নাছির উদ্দীন, কুতুবদিয়া:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২১ উদযাপন উপলক্ষ্যে কুতুবদিয়া উপজেলার আওতাধীন বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা সম্পন্ন হয়েছে৷ বুধবার ১৮আগষ্ট বিকেল সাড়ে তিনটায় স্থানীয় কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় হলরুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়৷ বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী৷ বিশেষ অতিথি (কক্সবাজার-২) আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক৷
বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, জেলা আ’লীগ সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, সহ-সভাপতি মাহাবুল আলম মাতবর, সহ-সভাপতি আরিফ মোশারফ, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোঃ তাহের, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক আজমগীর মাতবর, উপজেলা আ’লীগ সদস্য রমিজ আহমদ কুতুবী, উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ছরওয়ার আলম ছুট্টু, কুতুবদিয়া উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি মনির আহমদ মাতবর, জাতীয় শ্রমিকলীগ সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হক, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি এইচ এম সাজ্জাদ প্রমুখ৷
উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সিঃ সহ-সভাপতি মৌঃ মোঃ তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, দপ্তর সম্পাদক মাষ্টার আবু ইউসুফ, উপ-দপ্তর সম্পাদক কাইমুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক এম নুরুল ইসলাম কুতুবী, যুবলীগ যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, কৃষকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন সহ বড়ঘোপ ইউনিয়ন ও ওয়ার্ড় আওয়ামীলীগ নেতৃবৃন্দ৷
কক্সবাজার জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ইতিহাস সাক্ষী দেয় সমগ্র জাতীকে বঙ্গবন্ধু বাঙ্গালী জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাপিয়ে পড়তে৷ বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহাণ আদর্শের নাম৷
সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, ৭৫এর ঘাতকেরা বঙ্গবন্ধুকে শুধু ভয় পায়নি, বঙ্গবন্ধুর রক্তকে ও ভয় পেয়েছিল, বঙ্গবন্ধুর নিতর দেহকে ও ভয় পেয়েছিল সেজন্য ঢাকায় বঙ্গবন্ধুর লাশ দাফন করতে না দিয়ে টুঙ্গি পাড়ায় পাঠিয়েছিল৷ বঙ্গবন্ধুর মৃত্যুর শোক আজ শক্তি হয়ে আমাদের মাঝে বিরাজ করছে৷ তিনি আগামী স্থানীয় ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে মনোনিত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার জন্য উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তাগিদ দেন৷
পরে নেতৃবৃন্দ ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে রওয়ানা দেন৷
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION