বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো! ট্রাম্পের দাবি উড়িয়ে যেভাবে ক্ষেপণাস্ত্র সক্ষমতা সচল রেখেছে ইরান

করোনায় আরও ১১৪ জনের মৃত্যু

করোনা পরীক্ষা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৯৬৬ জন। এদের নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৫ হাজার ৬২৭ জন।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৮ জন। এদের নিয়ে মোট সুস্থ হলেন মোট ১৩ লাখ ৮৯ হাজার ৮৯ হাজার ৫৭১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ৩৪৪টি, আর পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৮৭ হাজার ৭৭৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ লাখ ৬৬ হাজার ৮৭৯টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ, আর এখন পর্যন্ত ১৬ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক শূন্য দুই শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৪ জনের মধ্যে পুরুষ ৬২ জন এবং নারী ৫২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৭০৮ জন এবং নারী আট হাজার ৯১৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৪ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন দুই জন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন, চট্টগ্রাম বিভাগের ২৯ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ১৩ জন করে, বরিশাল বিভাগে চার জন, সিলেট বিভাগে নয় জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন ছয় জন করে।

১১৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে সাত জন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION