বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো! ট্রাম্পের দাবি উড়িয়ে যেভাবে ক্ষেপণাস্ত্র সক্ষমতা সচল রেখেছে ইরান

করোনায় আজ প্রাণ গেল ৮৯ জনের

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে আজ রবিবার দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু ‌১০০-এর নিচে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের নিয়ে দেশে সরকারি হিসাবে মৃত্যু ২৬ হাজার ছাড়িয়ে গেলো।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যা কিনা গতকাল ছিল ৮০ জন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৪৮ জন। গতকাল তিন হাজার ৪৩৬ জনের সংক্রমণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮৯ জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৬ হাজার ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া তিন হাজার ৯৪৮ জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ছয় হাজার ৪৬৬ জন সুস্থ হয়েছেন জানিয়ে অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ১৭৭টি আর পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৯২১টি। দেশে এখন পর্যন্ত মোট ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে অধিদফতর জানাচ্ছে, এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪০৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২২ লাখ ৯৭ হাজার ৯৮৬টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৯ জনের মধ্যে পুরুষ ৪১ জন আর নারী ৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন মোট ১৬ হাজার ৮৯৮ জন আর নারী নয় হাজার ১১৭ জন।

এদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাত জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচ জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে তিন জন।

মারা যাওয়া ৮৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ২১ জন, রাজশাহী বিভাগের সাত জন, খুলনা বিভাগের নয় জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের পাঁচ জন আর ময়মনসিংহ বিভাগের দুই জন।

৮৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন আর বাড়িতে দুই জন। সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION