সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রোনালদোর নতুন রেকর্ড

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে গোল পেলেই ক্রিস্তিয়ানো রোনালদো নতুন রেকর্ড গড়বেন- এমন সমীকরণে ম্যাচের ১০ মিনিটেই প্রথম সেই সুযোগটি চলে আসে। ব্রুনো ফেরনান্দেজকে ফেলে দেন হেনরিক। পেনাল্টি থেকে রোনালদোর শট গোলকিপার বাজুনু ডান দিকে বলের লাইনে ঝাঁপিয়ে প্রতিহত করে রেকর্ড হতে দেননি।

তবে শেষ পর্যন্ত রোনালদোকে আর ঠেকানো যায়নি। ম্যাচের ৮৭ ও যোগ করা সময়ে জোড়া লক্ষ্যভেদ করে পর্তুগালকে শুধু জয়ই এনে দেননি, গড়েছেন নতুন ইতিহাসও।

দুটি গোল করে দলের জয়ের পাশাপাশি নতুন রেকর্ডও গড়লেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন! ১১১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিস্তিয়ানো রোনালদো।

গত জুনে ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেই ইরানের আলী দাইয়ির ১০৯ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন পাঁচবারের ব্যালনডিঅর জয়ী। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের কাছে পর্তুগালের বিদায় নিলে অপেক্ষার প্রহর আরও বাড়ছিল।

এবার বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে আড়াই মাস পর নিজেদের মাঠ এস্তাদিও আলগ্রেভে নতুন রেকর্ডটা করেই ফেললেন ৩৬ বছর বয়সী সদ্য জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এই ফুটবলার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION