সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অনলাইন রিয়েল হিরোস অ্যাওয়ার্ড—২০২১’—ভূষিত

ক্রীড়া প্রতিবেদক:
মিরর ম্যাগাজিনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘অনলাইন রিয়েল হিরোস অ্যাওয়ার্ড—২০২১’—ভূষিত হলেন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও অটোমোবাইলস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার। ক্রীড়াঙ্গনে ডন নামেই যিনি সমধিক পরিচিত। গত ১ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মিরর এই পুরস্কার প্রদান করে।

৪ ক্যাটাগরিতে দেশের গণ্যমাণ্য ৫৬জন ব্যক্তিবর্গকে রিয়েল হিরোস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ইকবাল বিন আনোয়ার ‘ফ্রন্টলাইন হিরোস’ এই ক্যাটাগরিতে পুরস্কৃত হোন। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার (এমপি) ইকবাল বিন আনোয়ারের হাতে মর্যাদার ফ্রন্টলাইন হিরোস অ্যাওয়ার্ডটি তুলে দেন। এ সময় মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. হাসান মুরাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকার, বাফুফের সিনিয়র সহ—সভাপতি আব্দুল সালাম মুর্শেদী (এমপি) ছাড়াও বিনোদন জগতের নামিদামি তারকারা উপস্থিত ছিলেন।

ক্রিকেট থেকে কাবাডি— দেশের এহেন কোনো স্পোর্টস ইভেন্ট নেই যেখানে পা পড়েনি ওয়ালটনের। মিরর ম্যাগাজিন ‘ফ্রন্টলাইন হিরোস’ অ্যাওয়ার্ডে এফ এম ইকবাল বিন আনোয়ার ডনকে বেছে নেয়ার পেছনের মূল কারণও এটি। দেশের জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট ক্রিকেটে স্পন্সরের কোনো অভাব নেই। ফুটবল, হকিতেও অনেকে আগ্রহ নিয়ে স্পন্সরশিপের জন্য এগিয়ে আসে। তবে দেশের বাকি স্পোর্টস ইভেন্টগুলোতে সেভাবে কাউকে চোখে পড়ে না। বহু বছর ধরেই ক্রীড়াঙ্গনে এ দৃশ্য অনেকটা নিপাতনে সিদ্ধের মতো। কিন্তু এ অচলায়নকে ভেঙে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগান্ত উন্মোচন করেছে ওয়ালটন। তৃণমূল থেকে অবহেলিত ফেডারেশন, এমনকি নন অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত স্পোর্টস ইভেন্টগুলোতেও বছরের পর বছর স্পন্সর করে যাচ্ছে ওয়ালটন। আর সেখানে অগ্রণী ভূমিকা রাখছেন ইকবাল বিন আনোয়ার ডন। জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন মিররের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার আর তার প্যানেল পুরস্কারের জন্য ইকবাল বিন আনোয়ারকে বেছে নিয়েছেন এ কারণেই।

এ বিষয়ে মালা খন্দকার বলেন, আমি মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট। আমি একজন ইভেন্ট অর্গানাইজর। আমি জানি একটা ইভেন্ট আয়োজন করতে কতটা শ্রম দিতে হয়; কষ্ট করতে হয়। সেখানে ডন ভাই তো পুরো ক্রীড়াঙ্গনকে চালিয়ে নিচ্ছেন। বিশেষ করে দেশের অবহেলিত ফেডারেশনগুলোতে তার অবদান চিরস্মরণীয়। আমাদের জাতীয় খেলা কাবাডি। অথচ এই খেলাতে সেভাবে কোনো স্পন্সর এগিয়ে আসে না। ব্যতিক্রম ওয়ালটন এবং এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ফ্রন্টলাইন হিরোস অ্যাওয়ার্ডে আমরা ডন ভাইকে পুরস্কৃত করে পেরে নিজেদের ধন্য মনে করছি। একজন যোগ্য, দক্ষ সংগঠক হিসেবেই ডন ভাই এই পুরস্কারটি পেয়েছেন। এবারই প্রথম পুরস্কারটি চালু হয়েছে। প্রথমবারই বিভিন্ন মহল থেকে আমরা ব্যাপক উৎসাহ, সহযোগিতা পেয়েছি। এখন থেকে এটি প্রতি বছরই আয়োজনের ইচ্ছা আমাদের রয়েছে।

মিরর ম্যাগাজিন থেকে ফ্রন্টলাইন হিরোস অ্যাওয়ার্ডটি পেয়ে গর্বিত ওয়ালটনের নির্বাহী পরিচালন ইকবাল বিন আনোয়ার ডন। পুরস্কার জেতার অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমি মনে করি যে কোনো পুরস্কার লাভ হলো কাজের স্বীকৃতি। মিরর ম্যাগাজিন আমাকে যে পুরস্কারের ভূষিত করেছে এটি পেয়ে সত্যিই আমি ভীষণ আনন্দিত, গর্বিত। ওয়ালটনের জন্যই মূলত পুরস্কারটি অর্জন করা আমার পক্ষে সম্ভব হয়েছে। এই গর্বের ভাগিদার শুধু আমি একা নই, এ সম্মান আমাদের পুরো ওয়ালটন পরিবারের। আমি মনে করি আমরা ওয়ালটন পরিবার পৃষ্ঠপোষক না; ইনভেস্টর। আর এই ইনভেস্টের ফল তখনই আমরা হাতে পাব; যখন দেশের কোনো ক্রীড়াবিদ বিশ্ব দরবার থেকে বাংলাদেশের জন্য সাফল্য—সম্মান বয়ে আনবে। পুরস্কার কাজের গতি—পরিধিকে আরো বাড়িয়ে দেয়। অনলাইন রিয়েল হিরোস পুরস্কারটি আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দিয়েছে। মিরর ম্যাগাজিনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকারকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই এমন একটি বিরল সম্মানে আমি ভূষিত করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION