সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমে এসেছে করোনা শনাক্তের সংখ্যা, ২৪ ঘন্টায় হাজারের নিচে শনাক্ত

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৪৩ জন। এর আগে চলতি বছরের ১২ জুন একদিনে এক হাজার ৬৩৭ জনের শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে প্রায় চার মাস পর করোনাতে দৈনিক শনাক্ত দুই হাজারের নিচে নেমে এলো।

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। এর আগে চলতি বছরের ১৯ জুন আজকের চেয়ে কম, ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদফতর।

একদিনে নতুন শনাক্ত হওয়া এক হাজার ৭৪৩ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। একই সময়ে মারা যাওয়া ৬১ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৬ হাজার ৪৯৩ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ৪২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৪৬ হাজার তিনজন। একই সময়ে ভাইরাসটিতে নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪৫৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৭৫০টি।

দেশে এখন পর্যন্ত ৯০ লাখ ৩৮ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৯৪ হাজার ১৬৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৪ হাজার ৬৮৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার নয় দশমিক ৮২ শতাংশ আর এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

একদিনে মারা যাওয়া ৬১ জনের মধ্যে পুরুষ ৩০ জন আর নারী ৩১ জন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ১৪৮ জন আর নারী মারা গেলেন নয় হাজার ৩৪৫ জন।

তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন দুইজন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানাচ্ছে, মারা যাওয়া ৬১ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩২ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল ও রংপুর বিভাগের দুইজন করে আর সিলেট ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে।

মারা যাওয়া ৬১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫৩ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন আটজন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION