সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

বিনোদন ডেস্ক:

আগুন নিয়ে খেলা! ষাটের দশকে বাংলা চলচিত্রের বিখ্যাত ছবির একটি। যেখানে বাংলার নায়করাজ রাজ্জাক ও ভারতীয় সুজাতা বড় পর্দা কাঁপিয়েছিলেন। রাজ্জাকের কণ্ঠে ‘আগুন নিয়ে খেলা’ সংলাপটি বাংলার আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছিল। প্রতিবাদ, আন্দোলন, বাকবিতণ্ডায় জড়ানো কিংবা সামর্থ্য দেখানোর জন্য সংলাপটি বহুল ব্যবহৃত ও অত্যাধিক জনপ্রিয় হয়ে ওঠে।

ক্রিকেট মাঠে এমন সংলাপ কখনো আসতে পারে তা ভেবেছিল কেউ। তাও নিতান্তই একটা টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক ম্যাচের জন্য! নিউ জিল্যান্ড কোচ গ্লেন পোকনাল এমন কথাই তো বললেন, ‘নিজেদের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। ৭৬ রানে অলআউট হয়ে হারের পর তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাব আমরা আগুন দিয়েই দিব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

কিউই কোচের এমন তেজদ্বীপ্ত বক্তব্যে নির্দিষ্ট কারণ থাকতে পারে। প্রথমত, অচেনা কন্ডিশনে এসে প্রথম ম্যাচে তার দলের ৬০ রানে অলআউটের লজ্জা। দ্বিতীয়ত, দ্বিতীয় ম্যাচ থেকে ধারাবাহিক উন্নতি এবং স্বাগতিকদের সহজে জিততে না দেওয়া। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে শেষ বলে ৬ রানের সমীকরণ মেলাতে পারেনি নিউ জিল্যান্ড। নয়তো সেদিনই প্রথম জয়ের স্বাদ পেত তারা।

জয়ের জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধান করে। আজ সিরিজের চতুর্থ ম্যাচ। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। নিউ জিল্যান্ডের সিরিজে সমতা ফেরানোর লড়াই।

নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিকবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষা। কাজটি কঠিন তবে অসম্ভব নয়। আজ জিতলেই বাংলাদেশের নামের পাশে আরেকটি সাফল্য যুক্ত হবে।

আজ ইতিহাস গড়বে মাহমুদউল্লাহর নাকি অপেক্ষা বাড়বে। মিরপুর শের-ই-বাংলায় রাতের মধ্যেই উত্তরটা পাওয়া যাবে।
প্রথম দুই ম্যাচে পারফরম্যান্স আঁটসাঁট হলেও তৃতীয় ম্যাচে ছন্নছড়া পারফরম্যান্সে ম্যাচ হারে বাংলাদেশ। বোলিংয়ে লড়াই করলেও ব্যাটিংয়ে স্রেফ উড়ে যায় দল। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যাটসম্যানরা রানে নেই। বিশ্বকাপের ঠিক আগে ব্যাটসম্যানদের অফফর্ম ভাবনার বড় কারণ। ওপেনিংয়ে লিটন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেন না। নাঈমের ব্যাটিং ধীর গতির। সাকিব, মুশফিকের বাজে সময় যাচ্ছে। মাহমুদউল্লাহ টুকটাক রান করছেন। বাকিরা রয়েছেন আড়ালে।

বোলিংয়ে সাকিব শেষ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। বাঁহাতি স্পিনার ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। ২টি উইকেট পেলে লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি। মোস্তাফিজ, সাইফ উদ্দিন ধারাবাহিক বোলিং করছেন। দুই স্পিনার মাহেদী ও নাসুমও যথেষ্ট কার্যকরী। ফলে বোলারদের নিয়ে অভিযোগ উঠার কিছু নেই।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION