সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দলে নেই কোনো চমক। নিউ জিল্যান্ড সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে। চলমান সিরিজ থেকে স্কোয়াডে নেই মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। তবে স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন। নির্বাচক কমিটির বাকি দুই সদস্য হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক পাশেই ছিলেন।

দল ঘোষণার পর মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী এই দলের ওপর। কারণ আমরা জিম্বাবুয়ে থেকে ধারাবাহিকভাবে এ দল নিয়েই তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি- জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড। আমরা আত্মবিশ্বাসী যে এ ধারাবাহিকতা রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের দল ভালো করবে।’

‘দলের ধারাবাহিক পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। সেই হিসাবে সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যেই আছে। সবাই অলমোস্ট প্রস্তুত আছে যখন যাকে দরকার হবে খেলানো হবে। ক্রিকেটাররাও তৈরি আছে যাকে যখন দরকার পরবে ম্যানেজমেন্ট খেলাবে। সবার থেকে একই রকম পারফরম্যান্স আশা করছি।’ -যোগ করেন প্রধান নির্বাচক।

২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে খেলছে বাংলাদেশ। প্রতিটি আসরেই খেলেছেন মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক। নিজেকে সরিয়ে না নিলে তামিম ইকবালও থাকতেন এ তালিকায়।

বিশ্বকাপে অংশ নিতে ৪ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে ওমানে কোয়ারেন্টাইন লাগবে না। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ হতে হবে। বাংলাদেশ দলের প্রত্যেকের পুরো ভ্যাকসিন নেওয়া আছে। ফলে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন করা লাগবে না।

ওমানে তিন দিন পরই শুরু হবে অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে বাংলাদেশ আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে। এরপর আইসিসির সুযোগ সুবিধা নেবে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচগুলি খেলতে যেতে হবে দুবাই। এরপর আবার ফিরতে হবে ওমানে।

১৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিসিবি প্রস্তুতি ম্যাচের সূচি এখনো হাতে পায়নি। তবে ধারণা করা হচ্ছে মূল মঞ্চে মাঠে নামার দুই দিন আগেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলবে বাংলাদেশ। দুটি ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথম পর্ব উতরাতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের ম্যাচের পর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি। প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের প্রতিটি ম্যাচ হেসে খেলে জেতা উচিত। তবে ম্যাচগুলি টি-টোয়েন্টি বলেই অতিরিক্ত আত্মবিশ্বাসী নয় বাংলাদেশ।

বাছাইপর্ব উতরাতে পারলে পরের ধাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউ জিল্যান্ড এবং বাছাইপর্ব পার করা আরও একটি দল। সেই সূচিও চূড়ান্ত। ২৫ অক্টোবর শারজাহতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।

বিশ্বকাপের আগে জয়ের অভ্যাস দারুণভাবে গড়ে উঠছে বাংলাদেশ দলে। বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। হতশ্রী সেই সফরের পর বাংলাদেশ পাল্টে যায়। এর পেছনে বড় কারণ বাংলাদেশ স্কোয়াডে ফেরে সাকিব আল হাসানের মতো পরীক্ষিত ক্রিকেটার। জিম্বাবুয়েতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। চলমান নিউ জিল্যান্ড সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বিশ্বকাপে আগে বাংলাদেশ শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে শুক্রবার। ম্যাচটা জয়ে রাঙাতে পারলে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে ওমান উড়াল দিতে পারবে মাহমুদউল্লাহর দল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION