মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন জাহানারা আলম। নারী ক্রিকেট দলের অন্যতম এই তারকা সেখানে ভক্তদের নানা প্রশ্নের বা মন্তব্যের জবাব দিয়েছেন। এসময় বেশ কিছু বিব্রতকর মন্তব্যের মুখোমুখিও হতে হয় তাকে।
একজন যেমন বলে বসেন, ‘লাভ ইউ জাহানারা, মাই ক্রাশ!’ নিজের ফেইসবুক থেকে করা লাইভে জাহানারা এই মন্তব্যের উত্তর দিয়েছেন।
এই অলরাউন্ডার বলেন, ‘ধন্যবাদ আপনাকে। আমার আসলে ধারণা ছিল না মেয়েরাও ছেলেদের ক্রাশ হতে পারে। এবং সে যদি স্পোর্টসপার্সন হয়। ’
‘কারণ আমরা সাধারণত দেখি মেয়েরা ছেলে খেলোয়াড়দের ক্রাশ মনে করে। যারা হিরোইন, মডেল- তাদের ওপর আমরা ক্রাশ খাই। যাহোক, এটা অবশ্যই আমার অনেক বড় প্রাপ্তি, বড় পাওয়া। আমি সন্তুষ্ট। ’
https://www.facebook.com/jahanaraalambcb/videos/579527389338582/
ভয়েস/আআ