সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

২ বছর পর পর্দা উঠলো ওয়ালটন মহিলা বীচ ফুটবল টুর্নামেন্ট’র

এম.এ আজিজ রাসেল:

২ বছর পর পর্দা উঠলো ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্টের। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সৈকতের কলাতলী ডিভাইন রিসোর্ট পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা সংকটে দুই বছর ঝিমিয়ে ছিল কক্সবাজারের ক্রীড়াঙ্গন। বীচ ফুটবলের মাধ্যমে আবারও সরব হবে ক্রীড়াঙ্গন। খেলাধুলা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। হতাশা দূর করে নতুনভাবে এগিয়ে চলার জন্য জীবনে শক্তি যোগায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও ফুটবল সম্পাদক হারুন অর রশীদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, বিশ্ব পর্যটন শিল্পে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি করতে পারলে বিশ্বে কক্সবাজার তথা পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। এ লক্ষে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাশেদ হোসাইন নান্নু, আলী রেজা তসলিম। টুর্নামেন্টে ৪টি দল অংশ গ্রহণ করছে। প্রথম দিন মুখোমুখি হয় বাকঁখালী বনাম ইনানী ও হিমছড়ি বনাম মাতামুহুরি। ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের পর্দা নামবে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শফিউল আলম, কামরুল আহসান সোহেল, লালা খিং ও মোবাশ্বেরা খাতুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION