সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নগদ’ প্রধানমন্ত্রী স্বীকৃত একটি আর্থিক সেবা

ভয়েস নিউজ ডেস্ক:

নগদ’-এর সঙ্গে ডাক বিভাগের অংশীদারিত্বের বিষয়ে একটি কুচক্রী মহলের চলমান বিভ্রান্তিমূলক প্রচারকে উড়িয়ে দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন বলেছেন, ‘নগদ’ মাননীয় প্রধানমন্ত্রী স্বীকৃত একটি আর্থিক সেবা।

রোববার (১২ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন বলেন, এই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ডাক বিভাগ তথা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অংশীদারিত্ব রয়েছে, এটা সর্বজন স্বীকৃত।

সচিব বলেন, এটি সকলেই জানে যে, মাননীয় প্রধানমন্ত্রী ‘নগদ’-এর এই সেবাকে স্বীকৃতি দিয়েছেন এবং তিনি নিজে ১০ হাজার টাকা দিয়ে এটির লেনদেন শুরু করেন। কাজেই এই ফিন্যান্সিয়াল সার্ভিসের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর স্বীকৃতি রয়েছে।

সচিবের আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনও পৃথক পৃথক বার্তায় ‘নগদ’-এর মালিকানা নিয়ে অপপ্রচারকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘নগদ’ ডাক বিভাগের সেবা, এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

এরই ধারাবাহিকতায় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন বলেন, ডাক বিভাগ ও থার্ড ওয়েভ টেকনোলজিস ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল ‘নগদ’ সেবার মাধ্যমে।

সময়ের পরিক্রমায় নানা রকম চড়াই-উৎড়াই পার করে ২০২১ সালে ‘নগদ’ ভালো একটি পর্যায়ে চলে এসেছে।
‘নগদ’ জনগণের সেবায় ব্যাপকভাবে ভূমিকা রাখবে এবং একসময় ক্যাশলেস সোসাইটি গড়ার ক্ষেত্রেও বিশেষভাবে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন সচিব।

তিনি বলেন, দেশে যে সমস্ত ফিন্যান্সিয়াল সার্ভিস চালু রয়েছে, ‘নগদ’ এর মধ্যে একটি অন্যতম সার্ভিস। ‘নগদ’-এর গ্রাহক সংখ্যা ও মুনাফাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সচিব বলেন, ‘নগদ’-এর সঙ্গে যেসব বাধাবিঘ্ন বা অসুবিধা রয়েছে, সেগুলো অতিক্রম করে আগামী দিনে এটি একটি পরিপূর্ণ তথ্যসমৃদ্ধ টেকনোলজিক্যাল সার্ভিস হিসেবে আত্মপ্রকাশ করবে। বর্তমানে আমরা দ্বিতীয় অবস্থানে আছি, শিগগিরই ‘নগদ’ প্রথম স্থানে থেকে দেশ ও জনগণের সেবা দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।

২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ‘নগদ’ সেবার উদ্বোধন করেন। গত আড়াই বছরে ‘নগদ’ সাড়ে পাঁচ কোটি গ্রাহক পাওয়ার পাশাপাশি দৈনিক গড় লেনদেন ৭০০ কোটি টাকা পেরিয়ে গেছে। সরকারি ভাতা-উপবৃত্তি ও আর্থিক সহায়তা বিতরণে মোবাইল ফিন্যান্সিয়াল সেবার ব্যবহার করে স্বচ্ছতা নিশ্চিত করাসহ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিনব পদ্ধতি উদ্ভাবন করে দেশের আর্থিক অন্তর্ভূক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘নগদ’।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION