সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ধরাশায়ী বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক:

আবারও বায়ার্ন মিউনিখের হাতে ধরাশায়ী হলো বার্সেলোনা। রবার্ট লেভানদভস্কির জোড়া গোলে জার্মান জায়ান্টদের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু হলো রোনাল্ড কোম্যানের শিষ্যদের। তাও আবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে।

এর আগে দুই দলের শেষ সাক্ষাতেও হেসেছিল বায়ার্ন। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিরপেক্ষ ভেন্যু পর্তুগালের লিসবনে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। সেবার দলে ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস, আঁতোয়া গ্রিজম্যানদের মতো তারকারা।

কিন্তু চলতি মৌসুমের আগে ক্যাম্প ন্যু ছেড়ে তারা চলে গেছেন ভিন্ন ভিন্ন ঠিকানায়। বার্সাও যেন হয়ে হয়ে পড়েছে ঢাল-তলোয়ারবিহীন সৈনিকদের দূর্গ। তার মধ্যে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই বায়ার্নকে সামনে পেয়ে গেল বার্সা।

‘ই’ গ্রুপের ম্যাচটিও হলো একপেশে। মেমফিস ডিপাই-লুক ডি ইয়ংদের গড়া বার্সার আক্রমণভাগকে কোনো সুযোগও দেয়নি হুলিয়ান নাগেলসম্যানের দল।

পুরো ম্যাচে বায়ার্নের ১৭ শটের বিপরীতে বার্সার শট মাত্র ৫। যার মধ্যে লক্ষ্যে ছিল না একটিও। বল দখলেও এগিয়ে ছিল বায়ার্ন। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বাভারিয়ানরা এগিয়ে যায় প্রথমার্ধে।

লেরয় সানের পাস থেকে ৩৪তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন টমাস মুলার। জার্মান ফরোয়ার্ডের শট বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার গায়ে লেগে জড়ায় জালে। এ নিয়ে কাতালোনিয়ান জায়ান্টদের বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম গোল পেলেন মুলার।

৫৬তম মিনিটে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেন লেভা। ১৮ বছর বয়সী জামাল মুসিয়ালার শট ফেরে বার্সার গোলপোস্টে লেগে। বল পেয়ে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার।

অনেকটা একইভাবে লেভা নিজের দ্বিতীয় গোল করেন শেষ মুহূর্তে। সের্গে নাব্রির শট গোলপোস্টে লেগে ফিরলে সামনে থাকা পোলিশ তারকা আবারও নিজের প্রতিভা দেখান। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে লেভার গোল সংখ্যা দাঁড়াল ৭৫।

মেসিকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে এই প্রথম মাঠে নামল বার্সা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল তারা। যা তাদের ইতিহাসে প্রথম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION