সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু

করোনা ভাইরাস। ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫১ জন মারা গেছেন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৭ হাজার ৫৮ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৯০১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৯ জন নারী।এই সময়ে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION