সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নিন্দুকদের জন্য পরীমনির বার্তা

বিনোদন ডেস্ক:

কারাগার থেকে জামিনে মুক্তির দিন হাতে মেহেদী দিয়ে লিখিত বার্তার মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন চিত্রনায়িকা পরীমণি।বুধবারও আদালতে হাজিরা দেওয়ার সময় একই উপায়ে হাতে মেহেদী দিয়ে লিখিত একটি বার্তা দিয়েছেন পরীমণি।এসময় তার হাতে লেখা ছিল, ‘ফা…মি মোর।’

কেন, কার উদ্দেশ্যে এবারের বার্তা, জানতে চাইলে পরীমণি বলেন, “আমার নিন্দুকদের জন্য এই বার্তা। এটি তাদের উদ্দেশ্যে আমার চ্যালেঞ্জ সাইন। এটা লিখে আমি বোঝাতে চেয়েছি যে, তোমরা আমাকে আরও দুঃখ-কষ্ট দাও, আমি নিতে পারি, কিন্তু সুন্দরভাবে দাও। এটাই বোঝাতে চেয়েছি।”

বুধবার পরীমণি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে তার জব্দ করা গাড়িসহ অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেছেন। এদিন মাদকদ্রব্য মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল।

পরীমণি আজ সকাল সাড়ে ১০টার পর আদালত এলাকায় আসার পার তাকে দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করে। তখন পরীমণি গাড়িতে অবস্থান নেন।

প্রায় দেড় ঘণ্টা আদালত চত্বরে অবস্থান করার পর দুপুর ১২টার দিকে মামলার শুনানি শুরু হয়। তখন কড়া নিরাপত্তায় পরীমণি আদালতের এজলাসকক্ষে যান। তিনি এজলাসে দাঁড়িয়ে থাকেন।

পরে শুনানি শেষে পরীমনির বিরুদ্ধে মাদক মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে পুলিশ কর্তৃক জব্দকৃত পরীমনির গাড়ি ও অন্যান্য জিনিসপত্র দ্রুত ফেরত দেওয়া যায় কিনা, সে বিষয়ে প্রতিবেদন জমাদানের জন্য পুলিশের তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION