সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘ছত্রপতি’ সিনেমায় বেলামকোন্দা ও নুসরাত

বিনোদন ডেস্ক:

ভারতের তেলেগু সিনেমার অভিনেতা বেলামকোন্দা শ্রীনিবাস। পরিচালক ভিভি বিনায়ক হিন্দি ভাষায় ‘ছত্রপতি’ সিনেমার রিমেক করছেন। এ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হবে বেলামকোন্দার। এসবই পুরোনো খবর। নতুন খবর হলো—সিনেমাটিতে তার সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী নুসরাত ভারুচা।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ছত্রপতি’ সিনেমার রিমেকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন নুসরাত ভারুচা। শোনা যাচ্ছে, এ সিনেমার কয়েকদিনের শুটিংও করেছেন নুসরাত। কিন্তু নির্মাতা খবরটি গোপন রেখেছেন।

নুসরাত অভিনীত ‘পেয়ার কা পঞ্চনামা টু’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমা দেখার পর পরিচালক নুসরাতকে কাস্ট করার সিদ্ধান্ত নেন। বিনায়ক মনে করেন, পর্দায় বেলামকোন্দা ও নুসরাত ভালো পারফর্ম করবেন। নুসরাত সিনেমাটির প্রস্তাব পাওয়ার পর উচ্ছ্বসিত হয়েছিলেন। কারণ এর আগে কোনো বাণিজ‌্যিক ঘরানার সিনেমায় অভিনয় করেননি। স্বাভাবিকভাবে কাজটি করতে রাজি হয়ে যান বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

গত জুলাই মাসে নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিং শুরু হয়। হায়দরাবাদে সিনেমাটির বড় পরিসরে সেট তৈরি করা হয়েছে। সেখানেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে। পেন মুভিসের ব‌্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

উল্লেখ‌্য, তেলেগু ভাষার ‘ছত্রপতি’ সিনেমা নির্মাণ করেন এসএস রাজামৌলি। এতে নাম ভূমিকায় অভিনয় করেন প্রভাস। তার বিপরীতে ছিলেন শ্রেয়া সরন। ২০০৫ সালে মুক্তি পায় এটি। ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ২৪ কোটি রুপি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION