শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন: আ’লীগ ৬, স্বতন্ত্র  ৪, বিদ্রোহী ২ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের ১৪টি ইউপি নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশিত হয়েছে। এতে <span;>আ’লীগ ৬, বিএনপি সমর্থিত ৪, আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচনে ২ ইউপিতে ফলাফল স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো: সাহাদাত হোসেন  এ ফলাফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা যায়, কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন, টেকনাফ সদর ইউনিয়নে বিএনপির আর্শীবাদপুষ্ট জিয়াউর রহমান, হ্নীলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের রাশেদ মাহমুদ আলী, মহেশখালী উপজেলার কুতুবজোমে আওয়ামী লীগের শেখ কামাল, হোয়ানকের আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মীর কাশেম আলী, মাতারবাড়ীতে আওয়ামী লীগের এসএম আবু হায়দার, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইলে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম সিকদার, লেমশীখালীতে বিএনপির আর্শীবাদপুষ্ট বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন, উত্তর ধুরুংয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম, দক্ষিণ ধুরুংয়ে বিএনপির আর্শীবাদপুষ্ট স্বতন্ত্র আলাউদ্দিন আল আজাদ, কৈয়ারবিলে আওয়ামী লীগের আজমগীর মাতবর ও পেকুয়া উপজেলার টৈইটংয়ে আওয়ামী লীগের মনোনীত জাহেদুল ইসলাম চৌধুরী। ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৬ জন, বিএনপির আর্শীবাদপুষ্ট স্বতন্ত্র ৪ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২ জন নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট দুটির একটিতে জায়ামাতের জেলা আমীর ও অপরটিতে জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মোট ১১টি ভোট কেন্দ্রের নয়টিতে স্বতন্ত্র প্রার্থী কক্সবাজার জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী আওয়ামী লীগ প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের চেয়ে ২ হাজার ৯২৭ ভোট এগিয়ে আছেন। অপর স্থগিত হওয়া দুটি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৬০০। কুতুবদিয়ার সদর বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। তবে বাকী অবশিষ্ট কেন্দ্রগুলোর ভোট গণনায় জাতীয় পার্টির আ ন ম শহীদ উদ্দিন ছোটন এগিয়ে আছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION