সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লিভারপুল-ম্যানসিটির দাপুটে জয়

খেলাধুলা ডেস্ক:

ইএফএল বা কারাবো কাপের তৃতীয় রাউন্ডে দাপুটে জয় পেয়েছে আসরের দুই সফল ক্লাব লিভারপুল ‍ও ম্যানচেস্টার সিটি।

জাপানিজ উইঙ্গার তাকুমি মিনামিনোর জোড়া গোলে নরউইচ সিটিকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে ইউর্গেন ক্লপের দল। অলরেডদের হয়ে বাকি গোলটি করেন ডিভোক ওরিগি।

অন্যদিকে চতুর্থ রাউন্ড নিশ্চিত করার পথে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়াদ মাহরেজের জোড়া গোলে উইকোম্বে ওয়ান্ডারার্সকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

২২তম মিনিটে হানলান এগিয়ে দেন উইকোম্বেকে। পিছিয়ে পড়ার পরই জ্বলে উঠে সিটিজেনরা। ২৯তম মিনিটে গত আসরের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন।

মাহরেজ নিজের গোল দুটি করেন ৪৩ ও ৮৩তম মিনিটে। সিটির হয়ে বাকি গোল তিনটি করেন ফিল ফোডেন, ফেরান তোরেস ও বদলি হিসেবে মাঠে নামা ১৯ বছরের কোল পালমার।

ইএফএল কাপে সর্বোচ্চ ৮ বার করে শিরোপা জিতেছে লিভারপুল ও ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অলরেডরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে গত আসরের চ্যাম্পিয়ন সিটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION