শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

২০২৩ সালের জুনের আগে রেললাইন প্রকল্পের কাজ শেষ হবে- রেলমন্ত্রী

বিশেষ প্রতিবেদক:

রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশে পরিণত হতে যাচ্ছে ।

মন্ত্রী বুধবার (২২ সেপ্টেম্বর) দোহাজারী – কক্সবাজার হয়ে রামু- গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজারে আইকনিক রেলস্টেশন ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে একথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২২ সালের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে ২০২৩ সালের জুনের আগে কাজ শেষ করা হবে। ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রধানমন্ত্রীর এটি উদ্বোধন করবেন বলে আশা করা যায়।

এ সময় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রকল্প পরিচালক মো: মফিজুর রহমান,পদস্থ সরকারি ও রেলওয়ে কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে নির্মাণাধীন রামু রোড অন্ডারপাস এবং ঈদগাঁহ রাবার ড্যাম সংলগ্ন ১৫৫ নং ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION