সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ভোটে দারুন প্রতিদ্বন্দ্বীতার আশা পাপনের

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার দুপুর ২টার দিকে মিরপুরে হাজির হন পাপন ক্যাটাগরি-২ থেকে পরিচালক হওয়ার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এই ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ৫৬ জন। যেখানে ভোট দেবেন ঢাকার বিভিন্ন স্তরের ক্লাবের কাউন্সিলররা। এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হবেন মোট ১২ জন।

কদিন পরেই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এই ক্রীড়া সংস্থার নির্বাচন। এরই মধ্যে কাউন্সিলরদের ফর্ম কেনাকে কেন্দ্র করে চারপাশে বইছে উত্তেজনা। এর মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন মুখ। এ কারণে আনন্দ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বেশ কিছুদিন ধরেই বলছেন নির্বাচনে তিনি দারুণ প্রতিদ্বন্দ্বিতা চান। নতুনরা এগিয়ে এলে এই নির্বাচন ভিন্ন মাত্রা পাবে বলে মনে করেন বর্তমান সভাপতি।

পাপন বলেন, আমি খুবই খুশি। কালকে টিভিতে দেখেছি। দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।

বিসিবির নির্বাচন হয় তিন ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে ক্লাব থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। আরেক ক্যাটাগরিতে জেলার কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন বিভাগীয় ১০ পরিচালক।

আর তৃতীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হন একজন নির্বাচিত হন সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও সরকারি সংস্থার কাউন্সিলরদের ভোটে। এই তিন নম্বর ক্যাটাগরি থেকে এবার নির্বাচন করছেন মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ ও শাহরিয়ার নাফিসরা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION