বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় জঙ্গল থেকে ৩৫ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর

ভয়েস নিউজ ডেস্ক:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় জঙ্গল থেকে ৩৫ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় ভাসানচরের পাঁচ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জঙ্গল থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে আটক করেন এপিবিএন ও কোস্ট গার্ডের সদস্যরা।

আটকরা হলেন- ৫০ নম্বর ক্লাস্টারের কক্ষ নম্বর বি/১১ এর মো. আইয়াছের স্ত্রী শফিকা (২০), তাদের সন্তান আজিদা (৪), আছমিদা (১) সহ ৩৫ জন। এর আগে, রবিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে যান।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পাঠানো এক বার্তায় জানানো হয়, গতকাল রাতের যেকোনও সময় ৩৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর উদ্দেশে জঙ্গলের ঢুকে যায়। ভাসানচর থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দক্ষিণ জঙ্গল থেকে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে আটকদের থানা পুলিশের সহায়তায় বিকাল পৌনে ৩টায় সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION