শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জনগনের সেবক হয়ে কাজ করতে সকলের সহযোগিতা চাই- চেয়ারম্যান মির কাশেম চৌধুরী

আমিনুল হক, মহেশখালী:

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মির কাশেম চৌধুরী বিএ বলেন, জনগনের সেবক হয়ে কাজ করতে সকলের সহযোগিতা চাই। হোয়ানকের জনগণ যে রায় দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং সম্মানিত করেছেন তার প্রতিদান দিতে আমি হবো ৫ বছরের খাদেম। তিনি নির্বাচিত সকল মেম্বারদের মিলে মিশে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানান।

তিনি হোয়ানকের টাইম বাজার মাঠে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। হোয়ানকের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ১ লা অক্টোবর রাত্রে অনুষ্ঠিত এ সমাবেশে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়ানক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মির কাশেম চৌধুরী বিএ।

হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল কাদের মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম চৌধুরী, উক্ত নির্বাচনের অপর চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিম বিএ, নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ মেম্বার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী। শুরুতে কোরান তেলাওয়াত করেন মাওলানা আবদুল্লাহ আল নোমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিক মাহমুদ সবুজ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ ওয়াহিদ চৌধুরী শামীম, নব নির্বাচিত মেম্বার সেলিম সিকদার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও নব নির্বাচিত সকল মেম্বারগণ। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মির কাশেম চৌধুরী বিএ নির্বাচিত হয়ে গেজেট নিয়ে ১লা অক্টোবর বিকালে মহেশখালী আগমন করলে হোয়ানক ইউনিয়নের তার কয়েক হাজার সমর্থক শত শত গাড়ির বহর নিয়ে তাকে মহেশখালী জেটি হতে বরণ করে শোডাউনের মাধ্যমে হোয়ানক এলাকায় নিয়ে যান। তার আগমণে হোয়ানকের প্রধান সড়কে কয়েকশত তোরণ দেওয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION