সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

করোনায় আরও ২৩জনের মৃত্যু

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬১৪ জনে।

২৩ জনের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী আটজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে দুইজন ও বাসায় দুইজনের মৃত্যু হয়। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৯৮ লাখ ৪৪ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হলো।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ (মঙ্গলবার) পর্যন্ত নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭০৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব চারজন ও আশি-ঊর্ধ্ব একজন রয়েছেন।

২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন, বরিশালে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION