শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। মহেশখালী উপজেলা সহকারি শিক্ষক সমবায় সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার কুতুব উদ্দিন এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নয়,স্বাধীনতার পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ণে ইতিহাস সৃষ্টি করেছে,স্বাধীনতার পরবর্তী সময়ে,যারা ক্ষমতায় এসেছে,বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে।তিনি আরো মহেশখালী শিক্ষাক্ষেত্রে আর পিছিয়ে থাকবে না।এখানে গড়ে তোলা হবে ভোকেশনাল ট্রেডের নানান কর্মমুখী কারিগরী প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠান গুলো গড়ে উঠলে,মহেশখালীর আগামী প্রজন্মই হবে দেশ পরিচালনার দক্ষ নাগরিক।
তিনি দ্বীপ উপজেলা মহেশখালীর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের আরো অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের নানান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান,বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাশ,উপজেলা সমবায় গোলাম মাসুদ কুতুবী,উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা রাশেদুল ইসলাম।সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হোয়ানক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মীর কাশেম বি. এ,মাতারবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম আবু হায়দার, কুতুবজোম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এড.শেখ কামাল,বক্তব্য রাখেন,শিক্ষক সমিতির উপদেষ্টা মাষ্টার রুহুল আমিন,সহকারী প্রধান শিক্ষকগনের পক্ষে উপস্থিত ছিলেন,মাষ্টার বজ্র গোপাল ঘোষ,মাষ্টার মকসুদ মিয়া,মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ।
দিবসের সূচনাতে পবিত্র কোরআন তেলোয়াত করেন,সহকারি শিক্ষক মাওলানা ইদ্রিস, গীতা পাঠ করেন মাষ্টার প্রতিকচন্দ্র দে, এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক –শিক্ষিকাগন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ