সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

স্বপ্নের ফাইনালে স্পেন

খেলাধুলা ডেস্ক:

স্বপ্নের মতো একটি সময় কাটাচ্ছিল ইতালি জাতীয় ফুটবল দল। বিভিন্ন প্রতিযোগিতায় ও আন্তর্জাতিক ম্যাচে বিশ্ব রেকর্ড ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইউরো চ্যাম্পিয়নরা। তবে অবশেষে তাদের অপরাজিত থাকার রেকর্ড যাত্রা থেমেছে। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে বুধবার রাতে তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্পেন।

অবশ্য ম্যাচের ৪২ মিনিটের দশজনের দলে পরিণত না হলে হয়তো অপরাজিত থাকার রেকর্ড যাত্রা আরও দীর্ঘায়িত হতে পারতো আজ্জুরিদের।সেমিফাইনালে ঘরের মাঠ সান সিরোতে স্পেনের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে ইতালি। এ সময় মাইকেল ওয়ারজাবালের ক্রস থেকে ফেরান তোরেস গোল করে এগিয়ে নেন সফরকারী স্পেনকে।

গোলশোধে মরিয়া হয়ে খেলা ইতালি ৪২ মিনিটে দশজনের দলে পরিণত হয়। এ সময় সার্জিও বুসকেটসকে ফাউল করে ইতালির অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় ইতালি। ১০ জনের দলের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও ওয়ারজাবালের ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস।

বিরতির পর ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইউরো চ্যাম্পিয়নরা। গোলটি করেছিলেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি তারা। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে নাম লেখায় স্পেন।

রোববারের ফাইনালে বেলজিয়াম অথবা ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION