বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

সাতকানিয়ায় ১০ কোটি টাকা মুল্যের আইস উদ্ধার

ভয়েস প্রতিবেদক, সাতকানিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থেকে ১০ কোটি টাকার দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ পিকআপভ্যান চালক ও তার সহযোগীকে (হেলপার) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার কেওচিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে পিকআপভ্যান চালক ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনজুর হোসেনের ছেলে জাহিদ আলম (২০)।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, বেসরকারি একটি এনজিও কর্মকর্তার আসবাবপত্র পরিবহনের আড়ালে গাড়ির মালিকের সহযোগিতায় তারা ক্রিস্টাল মেথ পাচার করছিলেন। ঢাকায় নিয়ে এসব বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দিদার নামে ওই গাড়ির মালিকও জড়িত আছেন।

তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দু’জনকে শনিবার (৯ অক্টোবর) আদালতে পাঠানো হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION