সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফুটবলে ইংল্যান্ডের বড় জয়

খেলাধুলা ডেস্ক:

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার রাতে অ্যান্ডোরার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ‘আই’ গ্রুপের এই ম্যাচে বড় জয় পেয়েছে ইংলিশরা। অ্যান্ডোরাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

এই জয়ে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আলবেনিয়া। ১৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে তৃতীয় স্থানে।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ অ্যান্ডোরার বিপক্ষে গ্যারেথ সাউথগেট অধিনায়ক হ্যারি কেনকে নামাননি। কিন্তু হ্যারি না নামলেও তার সতীর্থরা দারুণ খেলেছে।

এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন বেন চিলওয়েল ও জ্যাক গ্রিলিশ। চিলওয়েল ম্যাচের ১৭ মিনিটে গোল করে গোল উৎসবের সূচনা করেন। আর গ্রেলিশ ৮৬ মিনিটে গোল করে সেটার সমাপ্তি টানেন। মাঝে গোল করেন বুকায়ো সাকা (৪০ মি.), ট্যামি আব্রাহাম (৫৯ মি.) ও জেমস ওয়ার্ড-প্রোসি (৭৯ মি.)। তাতে ১৪ বছর পর অ্যান্ডোরার মাঠে খেলতে গিয়ে ৫-০ ব্যবধানের জয় নিয়ে দেশে ফিরে ইংল্যান্ড।

এই ম্যাচটি অবশ্য ইতিহাসও গড়েছে। এই প্রথম ইংল্যান্ডের কোনো ম্যাচ সম্পূর্ণ মহিলা রেফারি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত হলো। এই ম্যাচটি পরিচালনা করেন কাতেরিনা মনজুল। তার সহযোগী ছিলেন মারিয়ানা স্ট্রিলেটসকা ও ভিতলানা গ্রুশকো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন স্টেফানি ফ্রাপার্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION