শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সরকারের নির্দেশনা: সব হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা

ভয়েস নিউজ ডেস্ক:
দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২৪ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। সেখানে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকে কোভিড এবং নন-কোভিড রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থাপনা পর্যালোচনা করে একই হাসপাতালে কোভিড এবং নন-কোভিড রোগীদের ভিন্ন ভিন্ন অংশে স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেছেন।

এমতাবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ এবং স্বাস্থ্য অধিদফতরের প্রস্তাব মতো ৫০ শয্যা বা তার বেশি শয্যাবিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড এবং নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ প্রদান করা হলো। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION