EDITOR
- ১২ অক্টোবর, ২০২১ /

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন বড়মহেশখালী। আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে মাঠে সরব রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বড়মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি ও আওয়ামী লীগের দূর্দিনের পরিক্ষিৎ নেতা আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি।
তিনি এর আগেও একবার উক্ত বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এছাড়াও ২০১৩ সাল হতে অদ্যবধি বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ১৯৮২ সাল হতে উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে কাজ করে আসছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জানান, নির্লোভ, নিরহংকারী ও দলের প্রতি নিবেদিত হিসেবে কাজ করা আসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশিকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিলে নৌকার বিজয় সুনিশ্চিত।
এব্যাপারে আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার, মাদার অব হিউম্যানিটি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আসন্ন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমাকে দলীয় মনোনয়ন দিলে ইনশাল্লাহ নৌকার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।
ভয়েস/আআ