বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

কভিড ১৯: জেলায় একদিনে সর্বোচ্চ ৬১, উখিয়ায় ২০ জন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনা টেস্টে একদিনে সর্বাধিক ৬১ জনের স্যাম্পল রিপোর্ট পজেটিভ হয়েছে। এদের মধ্যে ৪৬ জন নতুন রোগি ও ১৫ জন ফলোআপ রোগি। নুতন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সববাজার জেলার ৩৯ জন, চট্টগ্রাম লোহাগাড়ার ৩জন, এবং বান্দরবান জেলার ৪জন রয়েছেন। নতুন শনাক্ত হওয়া রোগির মধ্যে সবচেয়ে বেশি উখিয়া উপজেলায়  ২০ জন।

ফলোআপ রোগিদের মধ্যে চকরিয়া উপজেলার ১০ জন, রামু আইসোলেশনের ২ জন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ৩ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনপম বড়ুয়া কক্সবাজার ভয়েসকে এতথ্য নিশ্চিত করেন।

তথ্যমতে, ২৭ মে করোনা পজেটিভ আসা রোগির মধ্যে চকরিয়ার ৫জন, টেকনাফের ২জন, রামুর ৩জন, মহেশখালীতে ২জন, উখিয়া উপজেলায় ২০জন, ও কক্সবাজার সদর ৭জন, রুমা উপজেলায় ১জন, রোয়াইছড়িতে ১জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION