সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আয়ারল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের উল্লাস

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের। আত্মবিশ্বাসের জ্বালানি নিয়ে ওমানে গেলেও সেখানে গিয়ে আর সেটি ধরে রাখতে পারল না টাইগাররা। আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। ৩৩ রানে হেরে গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ৫ চারে ১৬ বলে ২২ রান করেন ওপেনার স্টার্লিং। আরেক ওপেনার বালবার্নি করেন ২২ বলে ২৫ রান। স্টার্লিংকে নাসুম ও বালবার্নিকে বোল্ড করেন তাসকিন আহমেদ।

তিন নম্বরে নেমে আইরিশদের পক্ষে রীতিমতো ঝড় তুলেন গ্যারেথ ডেলনাই। ৩ চার ও ৮ ছক্কায় ৫০ বলে ৮৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে আয়ারল্যান্ড।

৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৩ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট পান নাসুম আহমেদ।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ১৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে। ৪ বলে ৩ রান করে নাঈম, ৩ বলে ১ রান করে লিটন ও ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান মুশফিকুর রহিম।

বাংলাদেশের পক্ষে রান পান সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। ২ ছক্কা ও ১ চারে ৩০ বলে ৩৭ রান করে রান আউট হন সৌম্য সরকার ও ২৪ বলে ৩৮ রান করে মার্ক আডিয়ারের বলে ক্যাচ তুলে দেন সোহান। এছাড়া ১১ বলে ১৪ রান করেন তাসকিন। আর কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্ক ছুঁতে পারেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION