সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসি ব্রাজিলীয়ান কোচ দেখে ক্ষুব্দ

খেলাধুলা ডেস্ক:

ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিল ‘মহাশত্রু’। মাঠে তো বটে, মাঠের বাইরেও তাদের শত্রুতা দৃশ্যমান হয় মাঝেমধ্যে। এমনকি রেফারি চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির হলে, সেখানেও থাকে সন্দেহের গন্ধ। তেমন কিছুই হলো আর্জেন্টিনা-পেরুর ম্যাচে। ম্যাচের ব্রাজিলিয়ান রেফারির ওপর চটেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে ১-০ গোলে পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা। সব মিলিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকল তারা। কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে ১১তম ম্যাচে সপ্তম জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দল ব্রাজিলের সঙ্গে ব্যবধান ছয়ে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৪৩ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। কিন্তু ৬৩ মিনিটে পেরু পেনাল্টি মিস না করলে পয়েন্ট হারাতে হতো তাদের। আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের ধাক্কায় পেরুর ফুটবলার ফারফান বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি সাম্পাইও পেনাল্টির বাঁশি বাজান।

এর আগে ৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে আর্জেন্টিনা জাল কাঁপালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। পেরুকে পেনাল্টি দেওয়া ও প্রথম গোল বাতিলের জন্যই হয়তো রেফারিকে একহাত নিলেন মেসি।

ম্যাচ শেষে দলের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন আর্জেন্টিনা অধিনায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘কঠিন ম্যাচ, খেলা কঠিন ছিল। অনেক বাতাস ছিল। তারা গভীরে খেলেছে, আমাদের কম জায়গা দিয়েছে। রেফারি (ব্রাজিলিয়ান) সবসময় এমন করে, যখন আমাদের ম্যাচ পরিচালনা করে। মনে হয় যেন কোনো উদ্দেশ্য নিয়ে এটা করে। কিন্তু ভালো যে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেলাম এবং আমরা আমাদের লক্ষ্যের আরো কাছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION