সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ

ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে রবিবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব বা কোয়াফিয়াইং রাউন্ড। গ্রুপ ‘বি’ তে থাকা বাংলাদেশ ‘সুপার টুয়েলভ’ পর্বে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ফেভারিট হিসেবেই নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে।

আসরের উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন।

প্রথম পর্বে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও রয়েছে ওমান এবং পাপুয়া নিউগিনি।

গ্রুপের চার দলের শক্তিসামর্থ্য এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সেরা হয়েই সুপার টুয়েলভ পর্বে খেলার প্রত্যাশা বাংলাদেশের।
এ বছর ৯টি টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে গেছে। এক পঞ্জিকা বর্ষে টাইগারদের চেয়ে বেশি জয় আছে কেবল দক্ষিণ আফ্রিকার (১২)।

যদিও মার্চে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজের সবগুলো টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। তবে এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে (২-১), অস্ট্রেলিয়া (৪-১) এবং নিউজিল্যান্ডকে (৩-২) সিরিজ হারিয়েছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল।

‘বি’ গ্রুপে সেরা হয়ে কোয়ালিফাই করলে সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাছাই পর্বে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপে থাকা দলগুলো হচ্ছে- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ অবশ্য কখনোই বাংলাদেশের জন্য সুখের ছিল না। যদিও ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারায় টাইগাররা এবং সুপার এইটে খেলে।

২০০৯, ২০১০ এবং ২০১২ সালের আসরে কোনো জয়ই তুলে নিতে পারেনি বাংলাদেশ।
২০১৪ সালে ঘরের মাঠের আসরে জয়ে ফিরে বাংলাদেশ। তবে সেই জয় ‍গুলো ছিল প্রথম পর্ব বা বাছাই পর্বে। গ্রুপ সেরা হয়ে সুপার টেন পর্বে পা দিলেও যেখানে সব ম্যাচেই হার টাইগারদের।

২০১৬ সালের আসরেও একই গল্প। যে আসরে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হতাশায় ডুবেছিল বাংলাদেশ।

তবে এবারের আসরের আগে ঠিক সময়েই ছন্দে ফিরেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয় নম্বরে। অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মতো দল রয়েছে তাদের নিচে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্যই র‌্যাঙ্কিংয়ে ওপরে নিয়ে গেছে বাংলাদেশকে।

যদিও হোম কন্ডিশনে স্পিনিং ট্র্যাক উইকেটে পাওয়া সাফল্য বিশ্বকাপে কতটা কাজে দেবে, তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এটা সত্য যে বাংলাদেশ জয়ের অভ্যাস নিয়েই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গেছে।

অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশ দলের সামর্থ্য আছে বেশ ভালো কিছু করার। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানের মতো তারকা রয়েছেন। যারা যে কোনো দলের বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো পরীক্ষিত তারকা।

অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। যিনি টুর্নামেন্টের আগে নিজেকে সরিয়ে নেন। তবে তার অনুপস্থিতিতে লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকারদের সামনে সুযোগ নিজেদের মেলে ধরার।

লিটন, নাঈম, সৌম্য, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকদের নিয়ে গড়া হবে টাইগার ব্যাটিং লাইন। বোলিং ইউনিটে নেতৃত্ব দেবেন মোস্তাফিজ। যেখানে তাসকিন আহমেদের সঙ্গে আছেন তরুণ শরিফুল ইসলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION