শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
আবুল পারভেজ, মহেশখালী:
বিভিন্ন ইউনিয়নে একাধিক শ্রেণীর গাড়ী চলাচলে নানান অনিয়ম অব্যবস্থাপনা নিয়ন্ত্রনে প্রশানের পক্ষ থেকে মুক্ত মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।১৬অক্টোবর সন্ধ্যা ৬টায় মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমানের সভাপতিত্বে মুক্ত মত বিনিময় সভায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১০টি অধিক বিভিন্ন শ্রেণীর গাড়ী সমিতির সভাপতি,
সম্পাদক,লাইনম্যানগণ উপস্থিত হয়ে তাদের অনেক সমস্যার কথা তুলে ধরেন।পর্যটক হয়রানী বন্ধ,প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গাড়ীর শ্রেণী ভিত্তিক ড্রাইভার ও মালিকদের অনলাইন ডাটা বেজ তৈরী করা,পরিচয় পত্র সরবরাহ,১৮বছরের বয়সের নীচে কোন শিশু কিশোর যেন টমটম,মিশুকগাড়ী,সিএনজির,ডাম্পার চালকে হেন্ডেল না ধরে সে বিষয়ে ১৫দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের অঙ্গিকার করেন লাইনম্যান ও গাড়ি সমিতির নেতাগণ।
অপর দিকে সিএনজি ড্রাইভারগণদের লাইসেন্স করনে উপজেলা ভিত্তিক ব্যবস্থার আশ্বাস্থ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান। গাড়ীর ডান পাশের উঠানাম বন্ধ,এলইডি লাইট বন্ধ,বাম্পার ছাটাই করন,সহ একাধিক বিষয়ে মুক্ত আলোচনা করেন।
সভায় অন্যন্যদের সাথে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই,হোয়ানকের চেয়ারম্যান আলহাজ্ব মীর কাসেম চৌধুরী,ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী,কুতুবজোমের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল,শাপলাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন,বড় মহেশখালীর প্যানেল চেয়ারম্যান মোঃ শফিউল আলম, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ।
গাড়ী নিয়ন্ত্রিত সমিতির পক্ষ থেকে আগামীকাল সকাল থেকে নির্দেশনা মাইকে প্রচার করা হবে।
ভয়েস/আআ