সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ব্যাটিং নিয়ে হতাশ মাহমুদ উল্লাহ

খেলাধুলা ডেস্ক:

আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের অস্থায়ী সংবাদ সম্মেলন কেন্দ্রে বসে মাহমুদউল্লাহ রিয়াদ শুনিয়েছিলেন আশার বাণী। টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বৃত্ত ভেঙে নতুন গল্প উন্মোচিত করতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু পরদিন রাতেই মাহমুদউল্লাই দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হলো বিশ্বকাপ যাত্রা।

বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ ‘বি’তে ফেভারিট ছিল বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে হেরে এই ফেভারিট দলেরই মূলপর্বে যাওয়া নিয়ে এখন সংশয়। অপর দুই দল ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু নেই। টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ এখন পার করছে সেরা সময়। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জেতা, র্যাংকিংয়ে সেরা অবস্থান (ষষ্ঠ); সবকিছু মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা হওয়ার কথা ছিল স্বপ্নের মতো।

বাংলাদেশ অধিনায়কের যেখানে তৃপ্তির ঢেকুর তোলার কথা ছিল, স্কটল্যান্ড দুঃস্বপ্নের পর সেখানে তিনি এখন হতাশ, চিন্তিত। এতটাই হতাশ মাহমুদউল্লাহ, যেটা বোঝা গেলো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার ‘ফাস্ট্রেটেড’ শব্দটি উচ্চারণ করাতে।

‘অবশ্যই আমি ফাস্ট্রেটেড। এই মুহূর্তে আমার ফাস্ট্রেটেড না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’

দলের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহর চিন্তিত না হয়েও উপায় নেই। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও রান পাননি ব্যাটসম্যানরা। স্লো মিরপুর শের-ই বাংলার স্লো উইকেটের দোহাই দিয়ে ব্যাটসম্যানরাও সেটি গায়ে মাখেননি।

সৌম্য সরকার বিশ্বকাপ শুরুর আগে রাইজিংবিডিকে এক সাক্ষাৎকারে রান না পাওয়া নিয়ে বলেছিলেন, ‘রান না পাওয়াতে আমি চিন্তিত না, মিরপুরে কেউই রান পায়নি।’ কিন্তু আল আমিরাতের স্পোর্টিং উইকেটেও ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সৌম্য নিজে আউট হয়েছেন মাত্র ৫ রানে। এ ছাড়া মুশফিকুর রহিম-সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা আউট হয়েছেন থিতু হয়ে। বরঞ্চ তাদের প্রশ্নবিদ্ধ ধীরগতির ব্যাটিং চাপে ফেলে বাংলাদেশকে। সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে বিপদে ফেলেন দলকে।

১৪১ রানের টার্গেটে খেলতে নেমে লাল সবুজের দল থামে ১৩৪ রানে। মুশফিক ৩৬ বলে ৩৮, সাকিব ২৮ বলে ২০ ও মাহমুদউল্লাহ করেন ২২ বলে ২৩। এই ৩ জনের বল ও রানের সংখ্যার দিকে তাকালে বোঝা যাবে কোথায় ছিল ঘাটতি।

বাংলাদেশের সামনে এবার ওমান। স্বাগতিক দেশটি পাপুয়া নিউগিনিকে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে ১০ উইকেটে। চাপকে জয় করে মাহমুদউল্লাহর দল কি পারবে উড়ন্ত ওমানকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে?

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION