সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কারিনার স্টাইলিশ

বিনোদন ডেস্ক:

দুই সন্তানের মা হলেও কারিনা কাপুর ওরফে বেবোর মাঝে হালফ্যাশনে ঘাটতি খুঁজে পাবে না কেউ। যখনই কারিনা কোনও অনুষ্ঠান বা টুকটাক কাজে বাইরে বের হন, তখনই তাকে বেশ স্টাইলিশ দেখা যায়।

গত বুধবার তথা ২০ অক্টোবর সকালে শ্যুটিংয়ের কাজেই হয়তো বের হয়েছিলেন। সকালের নীরবতার মাঝেও পাপারাজ্জিদের হাত থেকে রক্ষা পাননি। তাদের ক্যামেরাবন্দি কারিনাকে দেখা গেছে সকালের চায়ের পেয়ালা হাতে নিয়ে বের হতে। এগিয়ে যাচ্ছিলেন নিজের গাড়ির দিকে।

স্লিভলেস টি শার্ট পরেছিলেন বেবো। ডার্ক ব্লু ডেনিম জিন্স আর ন্যুড পিংক টি শার্টে বেশ আবেদনময়ী লাগছিল বটে। চোখে বরাবরের মতো ছিল সানগ্লাস। আর পায়ের হিলজোড়া যেন গ্ল্যামারটাকেও তুলে দিয়েছিল খানিকটা।দুপাশে খোলা চুল আর মেকআপ ছাড়া কারিনাকে দেখে কে বলবে ৪১ পেরিয়েছেন তিনি!

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION