সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অনন্যা পান্ডেকে কাল আবার যেতে হবে

বিনোদন ডেস্ক:

সোমবার (২৫ অক্টোবর) তৃতীয় দফায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে তলব করা হল অনন্যা পাণ্ডেকে।

সূত্রের খবর, এনসিবি আধিকারিকরা জানিয়েছেন, চাঙ্কি পাণ্ডের কন্যা তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রথম দফায় ২ ঘণ্টার বেশি সময় ধরে আরিয়ান খানের বাল্যবন্ধু অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। শুক্রবার (২২ অক্টোবর) প্রশ্নোত্তর পর্ব চলেছে চার ঘণ্টার বেশি। সোমবার (২৫ অক্টোবর) কী হয়, এখন তা-ই দেখার অপেক্ষা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, দু’দিনই এনসিবি’র বলে দেয়া সময়ের বেশ কিছুক্ষণ পরে দফতরে পৌঁছেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর অভিনেত্রী। এনসিবি;র ডেপুটি ডিরেক্টর জেনারেল অশোক জৈন জানিয়েছেন, সোমবার সকাল সকাল অনন্যাকে এনসিবি’র দফতরে পৌঁছে যেতে বলা হয়েছে।

এনসিবি’র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেয়ার আশ্বাসও দিয়েছেন অনন্যা। ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’

যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ এখনও হাতে আসেনি। অনন্যার পাল্টা দাবি, নিছক রসিকতা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি। তারই ভিত্তিতে নাকি তাকে প্রশ্ন করা হয়েছে।

সমীর ওয়াংখেড়েকে অভিনেত্রী জানিয়েছেন, তিনি জানতেন না যে গাঁজা কোনও প্রকার মাদক। নিজে জীবনে কোনও দিন মাদক সেবন করেননি বলেও দাবি করেছেন চাঙ্কি-কন্যা।

এরই মধ্যে অনন্যা এনসিবি’র দফতর থেকে বেরোনোর পরে শাহরুখ খানের দেহরক্ষী রবি সিংহকে দেখা গিয়েছে সেখানে। একটি মুখ-বন্ধ ফাইল নিয়ে ভেতরে ঢুকতে দেখা যায় তাকে।

রবি সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি না হওয়ায় তার আসার কারণও জানা যায়নি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION