সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

১৯ বছর পর হারলো বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় আবারও হেরেছে বার্সেলোনা। আগের ম্যাচে এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ২-১ গোলে হারার পর বুধবার (২৭ অক্টোবর) রাতে রোনাল্ড কোম্যানের শিষ্যরা রায়ো ভায়োকানোর বিপক্ষে হার মেনেছে ১-০ গোলে। যা লা লিগার চলতি মৌসুমে তাদের তৃতীয় হার এবং টানা দ্বিতীয় হার। অন্যদিকে ২০০২ সালের পর অর্থাৎ ১৯ বছর পর বার্সেলোনাকে হারানোর স্বাদ পেলো ভায়োকানো।

ভায়োকানোর হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন রাদামেল ফ্যালকাও। ম্যাচের ৩০ মিনিটে তিনি গোলটি করেন।

এ সময় মাঝমাঠ থেকে বার্সেলোনার খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে অস্কার ত্রেজো দ্রুত পাস দেন ফ্যালকাওকে। ফ্যালকাও বল নিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। তাকে রুখতে সেখানে ছিলেন বার্সার রক্ষণভাগের একজন খেলোয়াড়। ছিলেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। তাদের দুজনকেই বোকা বানিয়ে দূরের পোস্টে শট নেন ফ্যালকাও। বল পোস্টে লেগে জালে জড়ায়। বার্সার গোলরক্ষক স্টেগানের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রথমার্ধে দারুণ খেলা ভায়োকানো তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতির পর ৭১ মিনিটে গোলের মোক্ষম সুযোগ বার্সেলোনা পেয়েছিল। এ সময় ভায়োকানোর অস্কার ভ্যালেন্টিন বক্সের মধ্যে ফাউল করেন মেম্ফিস দীপেকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। দীপের নেওয়া শট ফিরিয়ে দেন ভালোকানোর গোলরক্ষক। তাতে ১৯ বছর পর ভায়োকানোর কাছে হেরে মাঠ ছাড়তে হয় কাতালানদের।

এই হারে ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান নিয়েছে বার্সা। আর ১৯ পটয়েন্ট নিয়ে ভায়োকানোর অবস্থান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। সমান ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION