সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

করোনায় মারা গেছেন সাত জন

সিনোভ্যাক করোনা টিকা

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় (২৮ অক্টোবর সকাল ৮টা থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছেন সাত জন। গতকাল ছয় জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৫ জন, যা গতকাল ছিল ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৭১ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ৫০ শতাংশ।

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন, তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৬০৫টি, আর পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮১১টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি তিন লাখ ১৯ হাজার ৪০৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা ৭৫ লাখ ৯ হাজার ৩৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ১০ হাজার ৬১টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী তিন জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৩৪ জন এবং নারী ১০ হাজার ২০ জন।

২৪ ঘণ্টায় ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

মারা যাওয়া সাত জনের মধ্যে তিন জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে। এরা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION